রবিবার ১৯ এপ্রিল ২০২৬
বৃষ্টিতে বাংলাদেশের ম্যাচ শুরুতে বিলম্ব
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১০:৫৫ এএম   (ভিজিট : ২০১৩)
আগের দুই দিনই ছিল আলোকস্বল্পতা। সেটা পুষিয়ে নিতে সিলেটে তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। তবে এদিন বাগড়া দিলো বৃষ্টি। সকাল থেকেই সিলেটে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তৃতীয় দিনে এসে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শুরুতে তাই বিলম্ব হচ্ছে। এখন পর্যন্ত সেখানে খেলা শুরুর কোনো তোড়জোড় দেখা যায়নি। 

এদিন অবশ্য নির্ধারিত সময়ে মাঠেই আসেনি কোনো দলই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল হাজির হয়েছে সকাল ১০ টায়। দুই দলের ড্রেসিংরুমেই এখন বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষা। 

এর আগে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ সাজঘরে ফিরেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে। এই মুহূর্তে স্বাগতিকরা পিছিয়ে আছে ২৫ রানে। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। 

সিলেট টেস্টে প্রথম দুই দিনই অবশ্য কিছুটা ব্যাকফুটে আছে বাংলাদেশ। প্রথমদিন ব্যাটিং বিপর্যয়ের মাঝে পড়ে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছাড়া সেদিন ছিল না বড় কোনো স্কোর। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ৫৭, শন উইলিয়ামসের ৫৯ রান জিম্বাবুয়েকে লিডের পথে এগিয়ে দেয়। 

শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান।  

আজ টেস্টের তৃতীয় দিনের খেলা। 

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft