মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
বিপিএলের পর্দা উঠছে আজ
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬ এএম   (ভিজিট : ৫৪০)
বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। শুক্রবার (২৬ ওিডসেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে নবাগত নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। 

ছয় দলের অংশগ্রহণে বিপিএলের উদ্বোধন ঘিরে সিলেটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর সিলেটের মাঠে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসও বেশি। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্টেডিয়ামের গ্যালারি ও প্রেসবক্স ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে, উইকেট ও আউটফিল্ডে চলছে শেষ পর্যায়ের সংস্কার ও ঘাস পরিচর্যার কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র উদ্যোগে এবং লাভ ক্রিকেট, ক্লিন সিলেট-এর সহায়তায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। 
সিলেটের বিভিন্ন ক্রীড়া একাডেমির খেলোয়াড় ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্টেডিয়ামে প্রধান ফটক থেকে শুরু করে রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। এতে অংশ নেয়া শিক্ষার্থী জ্যোতি জানান, আমাদের সিলেট প্রাকৃতিক সৌন্দর্য্যঘেরা অন্যতম সুন্দর একটি শহর। সিলেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে অন্যতম সুন্দর একটি স্টেডিয়াম। এখানে খেলা হবে আর সড়কে ময়লা থাকবে তা কোনোভাবে কাম্য নয়। তাই আমরা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক রাহাত শামস বলেন, সিলেটে বিপিএল শুরু হবে। দেশের সবচেয়ে বড় ক্রিকেট আয়োজন সিলেট থেকে শুরু হচ্ছে, এটা আমাদের জন্য ইতিবাচক একটি দিক। খেলাকে কেন্দ্র করে বিসিবির আয়োজনে সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশি-বিদেশি খেলোয়াড়রা যেন স্টেডিয়ামের মতো সিলেটের সড়কপথ পরিচ্ছন্ন দেখতে পান সে জন্য এ আয়োজন। 

এদিকে কালোবাজারি রোধ করতে এবার ১০০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। বিসিবি জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের নিরাপত্তা ও আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী জানান, উদ্বোধনী দিনে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজন করা
হবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft