সোমবার ২৪ আগস্ট ২০২৬
সরকারি আলিয়া মাদরাসার হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
প্রকাশ: রোববার, ১ অক্টোবর, ২০২৩, ৪:২৯ পিএম  আপডেট: ০১.১০.২০২৩ ৪:৩৪ পিএম  (ভিজিট : ২২১৮)
রাজধানীর বকশি বাজার এলাকায় অবস্থিত সরকারি মাদরাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রবিবার (১ অক্টোবর) সরকারি মাদরাসা-ই-আলিয়ার ওয়েবসাইটে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ এবং হল সুপার (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা কামালের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাদরাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। 

হল বন্ধের কারণ হিসেবে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) হলে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে হলে অবস্থান করা সব শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মূলত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি মাদরাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। পরদিন ২৯ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft