জামালপুরের মাদারগঞ্জে ভূট্টাক্ষেত থেকে চোখ, মুখ ও হাত বাধা অজ্ঞাত (৩৫) যুবতীর মরদেহ উদ্ধার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টায় জোড়খালী ইউপি চেয়ারম্যান সুজা মিয়ার ফোন পেয়ে ঘটনাস্থলে যান মাদারগঞ্জ সার্কেল এএসপি স্বজল কুমার সরকার, ওসি মুহাম্মদ মাহবুবুল হক, কয়েকজন এস আই এবং সঙ্গীয় ফোর্স। ঘটনাস্থলে গিয়ে ফুলজোড় কামরুলের ভূট্টাক্ষেত থেকে দেড়টার সময় ওই অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় চেয়ারম্যান সুজা মিয়া জানান, ইউপি সদস্য হামিদের মাধ্যমে বিষয়টি জানতে পারি। তারপর থানায় ওসি মহোদয়কে অবগত করি।
এ ব্যাপারে ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে চোখ, মুখ ও হাত বাধা অজ্ঞাত এই যবতীর লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়। পিবিআই জামালপুর ও র্যাব-১৪ জামালপুর মরদেহের পরিচয় জানার জন্য কাজ করছে।
আজকালের খবর/ওআর