মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফের বর্ণিল উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ২:২১ পিএম   (ভিজিট : ৯৯৬)
দিগন্তরেখায় শীতের সূর্য তখনো উঁকি দেয়নি। কিন্তু কুর্মিটোলা গলফ ক্লাবের সবুজ আঙ্গিনায় একে একে বেরিয়ে পড়েছেন গলফাররা। উপলক্ষ এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্ট। যে আসরে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি, বিদেশি সদস্যসহ দেশের সব গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশ নিয়েছেন।

গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) শুরু হওয়া তিন দিনের এই টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম।

টুর্নামেন্টে অংশ নেওয়া সদস্যরা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুস সামাদ চৌধুরী, ক্লাবের টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মো. শহিদুল হক (অব.) সহ সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তারা এবং বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গলফের পৃষ্ঠপোষণ প্রসঙ্গে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপ সব সময়ই স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে। দেশে গলফের একটা ভালো সম্ভাবনা রয়েছে। তাই গলফকে এগিয়ে নিতে আমরা গলফের পাশে রয়েছি।’

দেশের সব রকমের খেলাধুলার প্রসারেই বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলছে উল্লেখ করে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে ফুটসাল, হকি, ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে সবই রয়েছে। বাংলাদেশে খেলা হয় এমন সব খেলার ব্যবস্থাই এক ছাদের নিচে করা হয়েছে। এ ছাড়া বসুন্ধরা ড্রাইভিং রেঞ্জের কাজ শুরু করেছে। আগামী আগস্টের মধ্যে এই ড্রাইভিং রেঞ্জ চালু হবে।’

আগামী ১৭ ডিসেম্বর এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণী করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft