রবিবার ২৮ জুন ২০২৬
সাদীর ‘দূর আকাশে’
প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৭:২৪ পিএম   (ভিজিট : ৫৬৩)
‘দূর আকাশে’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী সাদীকুর রহমান সাদী।  স্পোটিফাই, অ্যাপেল মিউজিকসহ কয়েকটি অনলাইন প্লাটফর্মে গানটি শোনা যাচ্ছে। বাসার খন্দকারের কথায় গানটির সুর করেছেন জয়। সঙ্গীতপরিচালনা করেছেন শিল্পী নিজেই। এর বাইরে কাভার সংও করছেন জানান। প্রয়াত এন্ড্রু কিশোরের কণ্ঠের ‘তুমি আমার জীবন’, ‘এ জীবনে যারে চেয়েছি’ ও ‘তোমায় দেখলে মনে হয় গানগুলো নতুন সংগীতায়োজনে করছেন তিনি। এগুলোতে সাদীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বিন্দিয়া ও মিথিলা। খুব শিগগির গানগুলো প্রকাশ করছেন বলে জানান সাদী। তিনি আরও বলেন, ‘একজন শিল্পীর পরিচয় মৌলিক গানে। আমি সব সময় মৌলিক গান করার চেষ্টা করছি। পাশাপাশি আমার পছন্দের তিনটি কাভার সং করছি। এগুলো প্লেব্যাক সম্রাট প্রয়াত এন্ড্রু কিশোরকে উৎসর্গ করবো।’ সাদী বর্তমানে তার নতুন গানের বাইরে নিয়মিত স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যে কক্সবাজারসহ  দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি শো শেষ করেছেন তিনি।

আজকালের খবর/আতে

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft