বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বাজেট প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন: বিড়ি শ্রমিকদের পাঁচ দফা দাবি
প্রকাশ: রোববার, ৬ জুন, ২০২১, ৪:৪৩ পিএম   (ভিজিট : ৩৮০)
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। আজ রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বিড়ির মূল্যস্তর কমিয়ে নিম্নস্তরের সিগারেটে দাম বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। 

লিখিত বক্তব্যে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম. কে. বাঙ্গালী বলেন, বিড়ির মূল প্রতিদ্বন্দ্বী হল নিম্নস্তরের সিগারেট। বাজারে বিক্রি হওয়া প্রায় ৭২ শতাংশই নিম্নস্তরের সিগারেট। এসব নিম্নস্তরের সিগারেটের সিংহভাগই বিদেশি কোম্পানির দখলে। অথচ নিম্নস্তরের সিগারেটের ওপর কোনো শুল্ক বৃদ্ধি করা হয়নি। ফলে বিড়ির বাজার দখল করে আছে নিম্নস্তরের সিগারেট। এতে সিগারেট কোম্পানিগুলো একচেটিয়া ব্যবসার সুযোগ পাচ্ছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক মো. শামীম ইসলাম প্রমুখ। 

২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর প্রতি প্যাকেটে চার টাকা মূল্যস্তর বৃদ্ধি করা হয়েছিল। অপরদিকে নিম্নস্তরের সিগারেটে বৃদ্ধি করা হয়েছিল মাত্র দুই টাকা। এতে সিগারেট কোম্পানিকে সুযোগ করে বিড়িশিল্পকে ধ্বংস করা হয়েছে। এ বছর বাজেটে যদি নিম্নস্তরের সিগারেটে মূল্যস্তর বৃদ্ধি না করা হয় তাহলে বিড়িশিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ফলে নিম্নস্তরের সিগারেটের ভোক্তা বেশি থাকা সত্ত্বেও সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে। 

সংবাদ সম্মেলনে বিড়ির ওপর আরোপিত অগ্রিম ১০ শতাংশ আয়কর কমানো, নকল বিড়ি বন্ধ ও বিড়িশিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র থেকে বিরত থাকার দাবি জানানো হয়।

আজকালের খবর/এএসএস

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft