বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
ডিভাইডার ভেঙে যাত্রীবাহী বাস মাইক্রোবাসের ওপর
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১২:১৯ পিএম   (ভিজিট : ৮৬৩)
রাজধানীর খিলক্ষেত এলাকায় রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোবাসের ওপর উঠে পড়েছে যাত্রীবাহী বাস।  মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে।  এতে মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ।  

তিনি বলেন, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  বাস ও মাইক্রোবাস সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

জানা গেছে, এনা পরিবহণের বাসটি মহাখালী থেকে ছেড়ে আসে।  খিলক্ষেতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়।  ডিভাইডার ভেঙে উপরে উঠে যায়।  এসময় বিপরীত পাশ থেকে আসা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে।  এতে মাইক্রোবাসের চালক আহত হন।

পুলিশ ঘটনাস্থলে এসে বাসচালককে পায়নি।  বাসের যাত্রীরাও ছিল না। মাইক্রোবাসটির চালক হাতে আঘাত পেয়েছেন।  আরও চারজন যাত্রী ছিলেন মাইক্রোতে।  তারা সুস্থ আছেন।

দুর্ঘটনার কারণে বিমানবন্দর সড়কের দুপাশেই যানজট দেখা দিয়েছে।

আজকালের খবর/বিএস









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft