বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ১)
তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে গিয়েছিল, সেভাবেই ফেরার চেষ্টা করছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যা শুরু করেছে, সেটিকে কোনোভাবেই রাজনীতি নাম দিতে চাই না। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।

তথ্যমন্ত্রী বলেন, আমরা সবাই জানি প্রচলিত আইনে বিচার হবে। আনরিজনেবল রিকোয়েস্ট বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করবে; এটা আসলে হাস্যকর। সুতরাং প্রচলিত আইনেই উনি (শেখ হাসিনা) আসবেন। যদি আসেন, ওনার বিচার হবে। অথবা আমরা যেভাবে চাচ্ছি, বন্দিবিনিময় চুক্তিতে ফেরানো হবে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইন্ডিয়ার সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাপারগুলোতে অনেক আলাপের বিষয় আছে। উনি (শেখ হাসিনা) কি অ্যাসাইলামে আছেন, নাকি ট্যুরিস্ট ভিসায় আছেন? কীভাবে আছেন, সেটা আমরা জানি না। আমরা প্রচলিত আইন যেটা, সেটা দিয়ে বলছি। ওনাদের বিরুদ্ধে মামলা আছে, জাজমেন্ট হয়ে গিয়েছে। সুতরাং বাংলাদেশ সরকার সেটাই দাবি করবে। আমাদের যে চুক্তি আছে, সেভাবেই ওনাকে পাঠাতে হবে।

তিনি আরও বলেন, ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কী বলছে, আপনারা দেখছেন। বাংলাদেশের মানুষ ভালো করেই জানে, জুলাইতে কী হয়েছে আর এখন কী হচ্ছে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, একজন গণহত্যাকারী, যে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তার কথা এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করে, জনগণকে হত্যা করে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft