নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলা সদরের অবস্থিত হেমনগর কান্দার আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী জনতা নিয়ে ১০ নভেম্বর /২৬ ইং তারিখ মঙ্লবার বেলা ২'০০ ঘটিকার সময় হেম নগর কান্দার মসজিদ প্রাঙ্গনে এক মতবিনিময় সভা ও আনন্দ ভোজের আয়োজন করা হয় ।
খালিয়াজুরী উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাকিল সারোয়ার এর পরিচালনা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
নেত্রকোনা জেলার আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন।
১। জেলা এলজিইডি প্রকৌশলী মোঃ কবীর উদ্দিন শাহ।
২। জেলা গণপূর্ত অধিদফতরের বিভাগীয় প্রধান মোঃ কামরুল হাসান।
৩। জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ স্বাধীন। , খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট , খালিয়াজুরী উপজেলা জামাতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেন। , খালিয়াজুরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন।
এসময় বক্তব্য রাখেন, যুমনা টিভির জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুবেল মিয়া, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ ও সদস্য সচিব সোহান বিন নবাব, হেম নগর কান্দার সুবিধাভোগী মোঃ সাইফুল ইসলাম, বুলু মুন্সী, শুধাংসু সরকার, ও লক্ষী রাণী প্রমুখ। তাছাড়া উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা তরিকুজ্জামান তরু, ইদ্রিস আলী মোল্লা, জিয়া উদ্দিন জিয়া, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, এরশাদুল আলম শাহীন, মোঃ ফুল মিয়া, মোঃ এরশাদ মিয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম , মাইনুল ইসলাম রিকন, ছাত্র দলের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম পলিনা, ছাত্র দলের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত হৃদয়, ঠিকাদার ওসিউল ইসলাম টিটু, মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, হেম নগর কান্দার সুবিধাভোগী জনতা সহ প্রায় ছয়শতাধিক জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হেম নগর গ্রাম বাসী উপজেলা প্রশাসন, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ র নিকট নিম্নোক্ত দাবি জানায়
ক- হেমনগর থেকে খা: সদর পর্যন্ত বারমাসি রাস্তা,
খ- শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিদ্যালয়
গ- পানি নিষ্কাশন ও পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেনেজ ও বর্ষায় ঢেউ হতে গ্রাম ভাঙ্গন রোধে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ।
ঘ - হাওরের মাঝে বজ্রপাতে নিরোধক আশ্রয় কেন্দ্র নির্মাণ
ঙ- গ্রামের পাশে ধনু নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ।
সবশেষে হেমনগর কান্দার মসজিদের ঈমাম মাওলানা মোঃ মুজিবুর রহমান স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরের রোগ মুক্তি কামনা করে সকল দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
পরিশেষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ অলিদুজ্জামান মহোদয় সকলের মৌলিক ও প্রয়োজনীয় চাহিদা
পুরণের লক্ষ্যে কাজ করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনায় উপস্থিত সকলের সুস্বাস্থ্যের এবং দীর্ঘায়ু কামনা শেষে সভার সমাপ্তি ঘোষণা করে, সকলে মিলে একসাথে মধ্যাহ্ন ভোজের আয়োজন ও ৩৬০ টি পরিবারের শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
আজকালের খবর/ এমকে