মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৩)
ইরানের হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লাগার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় আইআরজিসির নৌবাহিনী।

বিবৃতিতে বলা হয়, দুটি ট্যাংকারই ‘অননুমোদিত’ নৌপথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। একটি সুপারট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

অন্য ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিমানের সহায়তা নিয়ে গোপনে নিষিদ্ধ নৌপথ অতিক্রমের চেষ্টা করছিল বলে দাবি করা হয়েছে। তবে কী ধরনের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান। জাহাজটি আগুনে আটকা পড়ে যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আইআরজিসির দাবি, নৌপথ অতিক্রমের আগে দুটি ট্যাংকারই নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। পরে জাহাজ দুটি প্রণালির দক্ষিণ উপকূলের কাছে আগুনে জ্বলতে থাকে।

এ ঘটনায় জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী কিংবা মালিকানা কার—এসব তথ্য প্রকাশ করেনি ইরান। হতাহতের সংখ্যা বা নাবিকদের অবস্থা সম্পর্কেও কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এ ঘটনায় তাদের যুদ্ধবিমানের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

আইআরজিসি সতর্ক করে বলেছে, অনুমোদনহীন পথে জাহাজ চলাচল এখনো অনিরাপদ। মার্কিন সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে এ পথে চলাচলের চেষ্টা করলে একই ধরনের পরিণতি হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফেব্রুয়ারির হামলার পর থেকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft