সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফ্যাবে’র শ্রদ্ধা
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১৮)
ঐতিহাসিক ৭ নভেম্বর "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেছে জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবি সংগঠন "ফিশারিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব)।  এ সময় তাদেরে আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। 

কর্মসূচিতে অংশ নেন ফ্যাবের সভাপতি, মহাসচিব, সহ সভাপতিবৃন্দ, যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

এছাড়াও অংশগ্রহণ করেন ফ্যাবের সম্মানিত নির্বাহী সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্ট্মেন্টের শিক্ষক মহোদয়, সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও পর্যায়ে কর্মরত জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবি ব্যাক্তিবর্গ। 

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ফ্যাবের মহাসচিব, ফ্যাবের নির্বাহী পরিষদের সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ফ্যাবের সম্মানিত সভাপতি। 

ফ্যাব সভাপতি তার মূল্যবান বক্তব্যে বলেন, সকলে মিলে দেশ, দেশের জনগণ, জাতি এবং ফিশারিজ সেক্টরের উন্নয়নের স্বার্থে এই সংহতি দিবসে সকল বিভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করে  ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার শপথ করেন। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft