রবিবার ● ১ নভেম্বর ২০২৬
মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম  আপডেট: ০১.১১.২০২৬ ৮:১২ পিএম  (ভিজিট : ২)
পোশাক খাতের চলমান অস্থিরতা নিরসনে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী ও শ্রম উপদেষ্টাসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

এর আগে রবিবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক আন্দোলনের ফলে এসব এলাকার তিন শতাধিক পোশাক কারখানা ছুটি ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ। শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭৭টি পোশাক কালখানা ছুটি ছিল।

এদিকে গাজীপুরে ছুটি ছিল শতাধিক কারখানা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft