বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
৪০ দেশে দেশবন্ধু ফুডের পণ্য রপ্তানি, লক্ষ্য ১০০ দেশ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ১১)
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (DFBL)। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ৪০টিরও বেশি দেশে বিভিন্ন ধরনের খাদ্য ও পানীয় পণ্য রপ্তানি করছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি বাড়ানো এবং নতুন বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

২০১৭ সাল থেকে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ম্যাঙ্গো ড্রিংক, লিচি ড্রিংক, পাইনঅ্যাপল ড্রিংক, এনার্জি ড্রিংক এবং বিভিন্ন ধরনের কার্বনেটেড সফট ড্রিংকসসহ নানা পণ্য রপ্তানি করে আসছে।

প্রতিষ্ঠানটির রপ্তানির গন্তব্যের মধ্যে রয়েছে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, যুক্তরাজ্য, ফিজি, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ।

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইব্রাহিম রহমান বলেন, “আমরা বর্তমানে ৪০টিরও বেশি দেশে দেশবন্ধুর পণ্য রপ্তানি করছি। রপ্তানি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।”

দেশবন্ধু গ্রুপের রপ্তানি ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, বিদেশে দেশবন্ধু পণ্যের পরিচিতি বাড়াতে বিভিন্ন দেশে নিজস্ব বিক্রয় প্রতিনিধি নিয়োগের পাশাপাশি আমদানিকারকদের মাধ্যমে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। পোস্টার, স্টিকার, লিফলেট, ক্যালেন্ডার, টি-শার্ট ও ব্যাগসহ বিভিন্ন প্রচারসামগ্রী ব্যবহার করে ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের মধ্যে প্রায় ১০০টি দেশে দেশবন্ধুর পণ্য রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা।

দেশবন্ধু গ্রুপের অধীনে সুগার, সিমেন্ট, রাইস, টেক্সটাইল, পলিমার, প্যাকেজিং, ফুড অ্যান্ড বেভারেজ এবং কনজ্যুমার ও এগ্রো খাতসহ মোট ৩৫টি অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে। গ্রুপটি প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থানে অবদান রাখছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পণ্যের গুণগত মান বজায় রাখা, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং কার্যকর ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশি খাদ্য ও পানীয় পণ্যের পরিচিতি ও গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft