রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
শিল্পকলায় টানা দুই দিন ‘অ্যানিমেল ফার্ম’
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ০)
আবারও মঞ্চে আসছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় নাটক ‘অ্যানিমেল ফার্ম’। আজ ও আগামীকাল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় রয়েছে নাটকটির দুটি প্রদর্শনী। ১৯৪৫ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের রাজনৈতিক রূপক উপন্যাস ‘অ্যানিমেল ফার্ম’ থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ। ক্ষমতার অপব্যবহার, বিপ্লবের আদর্শচ্যুতি, রাজনৈতিক প্রতারণা, ইতিহাস বিকৃতি আর সাধারণ মানুষের অধিকার হরণের যে চিত্র অরওয়েল তুলে ধরেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান লিপন।

আজকালের খবর/আতে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft