শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ০)
রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের সজ্জনকান্দা  মধ্যপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পিয়ারুল সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুড়ীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তার নামে হত্যা মামলাসহ ১৩ টি মামলা রয়েছে।
 
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর নামাজ শেষ করে মসজিদ থেকে বের হন পিয়ারুল। এসময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে  গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft