শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৪২ পিএম   (ভিজিট : ৩)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী ১১টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর) সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি মণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সতর্ক থাকার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় থানারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার রফিকুল ইসলামসহ বিজিবির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft