সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
কাশিয়ানীতে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ২)
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজ বসতঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ নিশান শেখ (২৫)। তিনি ঘোনাপাড়া গ্রামের মো. জামাল শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময় তিনি নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আত্মহত্যার সঠিক কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানায়, এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft