সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ৩)
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ  সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন  সোমবার (১২ অক্টোবর) স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে। 

নেত্রকোনা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে নেত্রকোনা ইউনিটের উপ সহকারী পরিচালক (ইউ.এল.ও) মোঃ আব্দুল মোতালিব এর সঞ্চালনায় বিশেষ সাধারণ সভায় ইউনিটের বার্ষিক কার্যক্রম উপস্থাপন করেন বিদায়ী সম্পাদক মোঃ কামরুল হক।

সভার দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ নুরুল আমিন ফকির  ও নির্বাচন কমিশনার সারোয়ার আলম মামুন ও এস এম মোয়াজ্জেম হোসেন এর পরিচালনায় নির্বাচনে একক প্রার্থী হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে বজলুর রহমান খান পাঠান, সেক্রেটারি পদে মোঃ কামরুল হক, কার্যকরী পরিষদ সদস্য পদে আবু তাহের মোঃ আজাদ পিন্টু, মোঃ মেহেরুল আলম রাজু, মোঃ সাহাব উদ্দিন তালুকদার রিপন, মোহাম্মদ আনোয়ারুল হক ভূইয়া আনু এবং মোহাম্মদ শরীফুল আলম আরিফ নির্বাচিত হন।

নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক  এডভোকেট নুরুজ্জামান নুরু পদাধিকার বলে ইউনিটের চেয়ারম্যান নির্বাচিত হন।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft