বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
পতেঙ্গায় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৭:২১ পিএম  (ভিজিট : ৯)
চোরাচালান রোধে পতেঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে এ সিমেন্ট জব্দ করা হয়। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (৬ অক্টোবর) সিমেন্ট জব্দ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলি চ্যানেলের ১২ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় ৬ অক্টোবর  মধ্যরাত ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৮শ’ বস্তা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ১ টি বোট জব্দ করা হয়।
 
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড এ অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft