মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ৯)
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা নাগাদ রাষ্ট্রপতি শাহজালালের মাজারে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তাসবীহ পাঠ ও মাজার জিয়ারত করেন।

এরপর সেখান থেকে বের হয়ে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। বেলা ১টা ১০ মিনিটে তার গাড়িবহর শাহপরানের মাজারে পৌঁছায়। সেখানে মাজার জিয়ারত করে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে ফেরেন।

এর আগে, সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসে যান এবং গার্ড অব অনার গ্রহণ করেন।

রাষ্ট্রপতি বিমানবন্দরে এসে  পৌঁছালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ তাকে স্বাগত জানান। বিকেলে তিনি সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সফর শেষে রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft