বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ২২)
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে। এটি শুধু স্বাস্থ্যগত সমস্যা নয়, আমাদের সবার জন্য এটি একটি মানবিক ও সামাজিক সমস্যা।

আজ সোমবার গণযোগাযোগ অধিদপ্তরে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে তৃণমূল পর্যায়ে বিশেষ প্রচার কার্যক্রম জোরদারকরণে তথ্য কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাহবুবা ফারজানা বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় যে নির্দেশনা দিয়েছেন তার আলোকেই হবে প্রচার কর্ম-পরিকল্পনা। ক্রাশ প্রোগ্রাম নিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ ও এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে। 

মাহবুবা ফারজানা বলেন, তথ্য কর্মকর্তাদের অভিজ্ঞতার আলোকে মানুষকে সচেতন করার পাশাপাশি তাদেরকে সম্পৃক্ত ও উদ্ধুদ্ধ করে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সাফল্যমণ্ডিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ সময় জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা প্রদান করেন তথ্য সচিব।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান স্বাগত বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরেন। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব  মো. শাহ আলম বক্তব্য রাখেন। এ সময় ৬৮টি তথ্য অফিসের দপ্তর প্রধানগণ এবং সদর দপ্তরের কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft