শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
​বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার বুকিং মেলা শুরু: থাকছে সহজ কিস্তি ও আকর্ষণীয় অফার
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ৩২)
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হয়েছে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্রকল্পের শেয়ার বিক্রি ও বুকিং মেলা। এক হাজার শয্যার আন্তর্জাতিক মানের এই হাসপাতালটি দুইহাজার শেয়ার থাকবে। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক স্থাপত্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবার লক্ষ্য নিয়ে বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতালের নির্মাণকাজের সূচনা হচ্ছে।

আধুনিক ঢাকায় গড়ে উঠতে যাওয়া এ প্রকল্পে থাকবে ১ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল। এর মাধ্যমে উন্নত ও সমন্বিত চিকিৎসাসেবার পাশাপাশি বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে।

তিনি বলেন, এস রহমান প্রপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের জন্যও প্রকল্পটি দীর্ঘমেয়াদে মূল্য ও সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আহমেদ ইব্রাহিম সোবহান আরও বলেন, বসুন্ধরা গ্রুপ আধুনিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসছে। বসুন্ধরা মেডিকেল সিটিও সেই ধারাবাহিকতার অংশ। আধুনিক অবকাঠামো, উন্নত চিকিৎসাসেবা ও মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়নে এস রহমান প্রপার্টিজের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।

মেলাটি ​১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলাটি দর্শনার্থী ও বিনিয়োগকারীদের জন্য খোলা থাকবে।

 এস রহমান প্রপার্টিজের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য বিশেষ ছাড়, সহজ কিস্তি, চিকিৎসা সেবায় ছাড় এবং কার পার্কিংয়ের মালিকানার মতো নানা সুযোগ রয়েছে। এর পাশাপাশি শেয়ার কিনে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি বিজয়ী হওয়ার আকর্ষণীয় সুযোগও রাখা হয়েছে। এই অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস এম শাহিদুর রহমান জানান হাসপাতাল প্রকল্পের শেয়ার ছাড়াও এতে মেডিকেল শপ ও ডক্টরস চেম্বারে বিনিয়োগ করা যাবে।

​তানভীর বসুন্ধরা গ্রুপ ও এস রহমান প্রপার্টিজের অংশীদারত্বে নির্মিত এই আধুনিক হাসপাতালটি  বসুন্ধরা আবাসিক এলাকার পাশাপাশি সারাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ও স্থানীয়দের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন। 

আগ্রহীরা সরাসরি মেলায় গিয়ে কিংবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (bashundharamedicalcity.com) ও করপোরেট কার্যালয়ে যোগাযোগ করে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

এ ছাড়া প্রকল্প সম্পর্কে জানতে এস এম শহীদুর রহমান, চেয়ারম্যান, এস রহমান গ্রুপের সঙ্গে যোগাযোগ করা যাবে। মোবাইল : ০১৩১৮-১৬০৬৫৫। ই-মেইল: contact@srahmanproperties.com। হেড অফিস: জেসিএক্স বিজনেস টাওয়ার, লেভেল-১২, ব্লক-আই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।


আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft