বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬
ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও এপিআইএস সংযুক্তির প্রস্তাবে নীতিগত অনুমোদন
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ এএম   (ভিজিট : ২১)
দেশের বিদ্যমান ইমিগ্রেশন ব্যবস্থার সঙ্গে ই-ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ই-টিএ), অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস), প্যাসেঞ্জার নেম রেকর্ড (পিএনআর) এবং সার্বভৌম ডাটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম সংযুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

আজ সচিবালয়ে অনুষ্ঠিত সিসিইএ’র সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রস্তাব উত্থাপন করে।

সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮(২) ধারা অনুসরণ করে বিকল্প ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি চুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

ইমিগ্রেশন ব্যবস্থায় এসব আধুনিক প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণ ব্যবস্থা সংযুক্ত হলে যাত্রীদের তথ্য ব্যবস্থাপনা, আগাম যাচাই এবং জাতীয় নিরাপত্তা জোরদারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। 

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft