মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ৫৪)
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস পাঁচ মাসেরও বেশি সময় পর সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আজ রাতে দেশে এসে পৌঁছেছেন।

চিকিৎসার জন্য তিনি দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছিলেন। আজ রাত ৯ টা ২০ মিনিটে তিনি দেশে এসে পৌঁছান। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরায় তাকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়েছেন।

চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস দেশে ফিরছেন বলে জানা গেছে। এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে ১৫ মার্চ তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি দেশে ফিরছেন।

দীর্ঘ চিকিৎসা শেষে মির্জা আব্বাসের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে গ্রহণ করতে বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে বিমানবন্দর এলাকা।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft