বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
সোনাতলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় তাতীদল নেতাকে জরিমানা
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৯)
বগুড়ার সোনাতলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৌর তাতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ (৪০) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে একটি সার ব্যবসাপ্রতিষ্ঠানকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কুমিরখাকী বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি নজরে আসে ভ্রাম্যমাণ আদালতের।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কানুপুর গ্রামের মোজাহার আলীর ছেলে পৌর তাতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগকে কুমিরখাকী বিল এলাকায় অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। পরে তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় অভিযোগ গঠন করা হয়।

অভিযোগটি অভিযুক্তকে পড়ে ও ব্যাখ্যা করে শোনানো হলে তিনি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেন। পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারার বিধান অনুযায়ী উপস্থিত সাক্ষীদের সামনে তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে এবং কোনো ধরনের প্ররোচনা ছাড়া অপরাধ স্বীকার করায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, একই দিনে উপজেলার বালুয়াহাট এলাকায় মেসার্স সাজু ট্রেডার্সকে উচ্চমূল্যে সার বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষকদের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিষয়টি যাচাই করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনসহ মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন, মাদকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft