সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
ইসহাক হত্যা মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১২৬)
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গাড়িচালক ইসহাক জমাদ্দারকে গুলি করে হত্যার ঘটনায় আদাবর থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রবিবার (৩০ আগস্ট) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় গাড়িচালক ইসহাক জমাদ্দার (৪৭) স্বৈরাচারবিরোধী বিজয় মিছিলে অংশ নেন। এ সময় দুষ্কৃতকারীদের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় একই বছরের ২ সেপ্টেম্বর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft