সোমবার ৩১ আগস্ট ২০২৬
বগুড়া জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৫১ এএম   (ভিজিট : ১৪)
বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বগুড়া জেলা শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, এটি ধারাবাহিক বৈঠক। বৈঠকে জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নেতৃবৃন্দের উদ্দেশে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

বৈঠকে চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ কে এম মাহবুবু রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল বারী, সংসদ সদস্য জি এম সিরাজ, রেজাউল করীম বাদশা, মোশাররফ হোসেন, কাজী রফিকুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft