সোমবার ৩১ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:৪০ পিএম   (ভিজিট : ৪৮)
লক্ষ্মীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) সকালে শহরের টাউন হল মিলনায়তনে লক্ষ্মীপুর সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। 

সোসাইটি চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হানিফ মুরাদ, জেলা পরিষদ প্রশাসক শাহাব উদ্দিন সাবু। 

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার প্রায় ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট. সনদপত্র, নগদ অর্থসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করেন।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft