শুক্রবার ২১ আগস্ট ২০২৬
মির্জা ফখরুলকে যুক্তরাজ্যের অভিনন্দন
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ১১)
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদারে প্রস্তুতির কথা জানিয়েছে দেশটি।

যুক্তরাজ্য আজ বিকেলে এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন।’

যুক্তরাজ্য বলেছে, ঢাকা ও লন্ডনের মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও গভীর করতে তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে।

এ বার্তার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে অব্যাহত সম্পৃক্ততা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে যুক্তরাজ্যের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft