বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
আসুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সফল করি: ভোটারদের সিইসি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:৪৭ পিএম   (ভিজিট : ২)
রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে। ভোট দেওয়া ও গণনাকালে সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। আসুন নির্বাচন প্রক্রিয়া সফল করি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণের শুরুতে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, গণপ্রজাতন্ত্রী ৪৮/১ অনুযায়ী সংসদ সদস্যরা ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।নির্বাচনি কর্তা হিসেবে স্বাগত বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ব্যালটের মুড়িতে নাম উল্লেখ থাকবে। পূর্ণ নাম সই করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট পেপারে নাম আছে কি না দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দী প্রার্থীর নাম রয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা করা হবে।  

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft