সোমবার ১৭ আগস্ট ২০২৬
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির মেয়াদ বাড়ল
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ১)
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. নাসিমুল গনিকে অন্যকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট ২০২৬ থেকে এক বছরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

এর আগে নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন চুক্তির ফলে তিনি আগামী এক বছরও একই পদে দায়িত্ব পালন করবেন।

নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এই ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় নাসিমুল গনির অবস্থান ছিল ষষ্ঠ। ১৯৮৩ সালে জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলায় সহকারী কমিশনার হিসেবে চাকরিজীবন শুরু করেন।

নাসিমুল গনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ১৯৭৩ সালে এসএসসি এবং ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮০ সালে অনার্স এবং ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft