মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
সরকারি অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহারে পরিপত্র জারি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ০)
সরকারি অফিসগুলোয় সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে একটি পরিপত্র জারি করা হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) এ পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে। এ ছাড়া অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রটির বাস্তবায়ন ও যথাযথ কার্যকর করার জন্য নিচের দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তারা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা। সিনিয়র সচিব ও সচিব (সব)। প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, ঢাকা। কমিশনার (সব বিভাগ)। মন্ত্রিপরিষদ বিভাগের সব কর্মকর্তা। জেলা প্রশাসক (সব)। সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বৈঠক শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ। সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন পরীক্ষণ শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (সব)। সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, আইসিটি সেল, মন্ত্রিপরিষদ বিভাগ (ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য)।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার
পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft