বুধবার ৫ আগস্ট ২০২৬
প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৫)
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তার নামকরণ এবং প্রতিষ্ঠান তৈরি করা হবে। জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে। বিএনপি আজীবন জুলাই শহীদদের পাশে থাকবে এবং তাদের পরিবারের পাশে থাকবে। তাদের পরিবারকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। এসব পরিকল্পনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর দেশের জনগণকে সাথে নিয়ে আজকের যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে আমরা সেই সুফল পেয়েছি। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমরা তাদের পাশে আছি এবং আজীবন পাশে থাকবো।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft