বুধবার ৫ আগস্ট ২০২৬
‘জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা’
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ১৪)
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে এখান থেকে। যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, তাহলে আবার এখান থেকেই নতুন করে যাত্রা শুরু করব।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

তিনি বলেন, ভবিষ্যতে যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, তাহলে নতুন বাংলাদেশের যাত্রা আবার এখান থেকেই শুরু হবে।

দেশের তরুণদের উদ্দেশে তিনি বলেন, এই স্মৃতির ইতিহাস রচনায় তারা যেন অগ্রণী ভূমিকা পালন করে এবং নতুন বাংলাদেশ গঠনের কাজে এগিয়ে আসে।

অনুষ্ঠানের শেষে অধ্যাপক ইউনূস উপস্থিত সবাইকে প্রতি বছর জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী গণভবনে প্রতিষ্ঠিত জাদুঘরটির উদ্বোধন করেন। জাদুঘরটি জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্য ইতিহাস সংরক্ষণ, স্বৈরাচারের বিরুদ্ধে জাতির প্রতিরোধের দলিল তুলে ধরা, সেই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft