রবিবার ২ আগস্ট ২০২৬
ককরোচ পার্টির সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াত: রাশেদ খাঁন
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৭৭)
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা।

সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন। 

পোস্টে তিনি লিখেছেন, তাদের (জামায়াতের) একজন বুদ্ধিজীবী বলেছেন, জামায়াত যদি ভারতে আন্দোলন করাতে পারে, বাংলাদেশে কেন পারবে না! জামায়াত যদি না চায়, বিএনপি এক মিনিটও টিকবে না! এই হলো জামায়াতের থিংক ট্যাংক! আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ঘিলু দিয়ে জামায়াত রাষ্ট্র চালাবে!

তিনি আরও লিখেন, জামায়াত তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিতে বিভিন্ন সেমিনার বা কনফারেন্সে এসব বুদ্ধিজীবীদের নিয়ে যায়। জনসভায় নিয়ে গিয়ে বক্তব্য দেওয়ায়! বক্তব্য শুনে সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করে! তাই তো বলি, মানুষের মাথায় গবর থাকে কীভাবে? আচ্ছা শাহরিয়ার কবিরদের মতো মানুষেরা যদি জামায়াতের প্রশিক্ষক হয়, তবে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাথায় গবর ছাড়া আর কিছু উৎপাদন হতে পারে?

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft