বুধবার ১২ আগস্ট ২০২৬
ডিমলায় সরকারের প্রণোদনা কার্যক্রম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয় উপসচিব
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ২১৪)
নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাঈন উদ্দিন সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন।

এ সময় তিনি আউশ ধানের নমুনা শস্য কর্তনে অংশ নেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

শনিবার (১১ জুলাই ২০২৬) উপজেলার বিভিন্ন কৃষি এলাকা পরিদর্শনকালে তিনি প্রণোদনা কর্মসূচির অগ্রগতি, আউশ ধানের উৎপাদন পরিস্থিতি এবং মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কৃষকদের সঙ্গে কৃষি উৎপাদন, সার ও বীজ ব্যবস্থাপনা, সেচসহ বিভিন্ন কৃষি বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. জাকির হোসেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মঈন এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

এ সময় কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft