মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোণায় আগুনে বসতঘর পুড়ে ছাই, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ১৫৫)
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা (বিয়ারকান্দা) গ্রামে আগুনে একটি বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। এতে নগদ ২লাখ টাকাসহ প্রায় ৯থেকে ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। 

বুধবার (১জুলাই) সন্ধ্যা দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. লিটন আকন্দ (৪৫) । তিনি উপজেলার বাইঞ্জা (বিয়ারকান্দা) গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়, সন্ধ্যায় লিটন আকন্দের বাড়িতে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একটি চারচালা টিনের বসতঘর ও একটি দুচালা টিনের রান্নাঘরে।

আগুনে বসতঘরে থাকা নগদ ২লাখ টাকা, আসবাবপত্র, কাপড়চোপড় ও সংসারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। স্থানীয় লোকজন পাশের পুকুর ও বাড়ির পানির সংযোগ থেকে পানি এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পূর্বধলা ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম জানান- ক্ষতিগ্রস্থ ব্যক্তি আবেদন করলে, তা জেলা প্রশাসক বরাবর ফরোয়ার্ডিং দিবো। পরে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। 


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft