সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
কালীগঞ্জে সাড়ে ৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস, জরিমানা
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ২২৩)
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলা টাস্কফোর্সের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত ও কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, সকাল ১০টার দিকে টাস্কফোর্স টিম কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে বাজারের দুটি প্রতিষ্ঠান থেকে ৩৩ কেজি কারেন্ট জাল ও ১২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

অবৈধ জাল বিক্রির অপরাধে ব্যবসায়ী ইয়ানুর রহমান ও আল আমিনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সব জাল উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশ, র‍্যাব এবং মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft