শুক্রবার ২৮ আগস্ট ২০২৬
গাইবান্ধায় রামকে ‘অবমাননার’ প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:৩৫ এএম   (ভিজিট : ১০১৭)
দায়িদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না হলে আগামী শুক্রবার থেকে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

গাইবান্ধায় একটি বিক্ষোভ সমাবেশে হিন্দুদের দেবতা রামচন্দ্রের ছবি ‘অবমাননার’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে মশাল মিছিল করে রাজু ভাস্কর্যে পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসব কর্মসূচিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহা তপু বলেন, “শ্রী রামচন্দ্র আমাদের দশ অবতারের মধ্যে অন্যতম আরাধ্য। সম্প্রতি একটি উগ্রবাদী শক্তি রামচন্দ্রকে নিয়ে গুজব ছড়িয়েছে, তারপর আরেকটি উগ্রবাদী শক্তি আমাদের আরাধ্য দেবতার ছবি অবমাননা করেছে।

“এর মাধ্যমে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। আমরা দেশে সব মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এক থাকতে চাই। কিন্তু একটি গোষ্ঠি আমাদের বিভাজন করতে চায়। সে শক্তিকে রুখে দিতে হবে।”হল সংসদের এজিএস দ্বীপজয় সরকার দ্বীপ্ত বলেন, “গত দুই বছরে দেশে সংখ্যালঘুদের ওপর ধর্ম অবমাননার নামে অসংখ্য হামলা হয়েছে, অনেক মামলা হয়েছে। কিন্তু কোনো মামলারই বিচার হয়নি। উল্টো দেখেছি, দীপু চন্দ্র দাশের হত্যাকারীকে প্রকাশ্যে জামিন দেওয়া হয়েছে। অপরদিকে হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাত করা হলে তার কোনো বিচার হয় না।”

হল সংসদের জিএস সুদীপ্ত প্রামাণিক বলেন, “নির্বাচনের আগে যেকোনো সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতিগুলো আর পালন করা হয় না। বর্তমান সরকারকে বলব, দ্রুত এ অবমাননাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি এমন ঘটনা যেন আর না ঘটে, সেই ব্যবস্থা করতে হবে।”

এ সময় দ্রুত বিচার না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভ মিছিলে গাইবান্ধায় দেশের বৃহত্তম রাম মূর্তির নির্মাণকাজ পুনরায় শুরুর দাবিও তোলেন শিক্ষার্থীরা। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft