মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিক আটক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ২০৭)
নেত্রকোণা জেলা শহরের বড়বাজার এলাকায় থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন নেত্রকোণা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকালের দিকে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৮ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. কারিম (৩০)। তিনি কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালী গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুলের নেতৃত্বে একটি চৌকস টিম জেলা শহরের ছোটবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় মো. কারিমকে আটক করে। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৬ জুন তিনি চট্টগ্রাম থেকে "সোনাতরী পরিবহন" নামের একটি বাসে করে নেত্রকোণায় আসেন। তবে কী উদ্দেশ্যে তিনি জেলায় এসেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার জানান, আটক ব্যক্তির পরিচয় ও অবস্থান সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 আজকালের খবর / রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft