শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ২৯৩)
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে মায়ের নামে সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ার মা খোদেজা বেগম (৬০) কে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে পুলিশ ছেলে ফখরুল ইসলাম রাজু (৩৫) ও পুত্রবধূ মানিকা আক্তার স্বপ্না (৩০) কে গ্রেপ্তার করেছে।  পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (০৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ০৮ জুন (সোমবার) রাতে বাড়িতে কেউ না থাকার সুবাধে ছেলে রাজু ও তার স্ত্রী  মানিকা আক্তার স্বপ্না নিজ ঘরে খোদেজা বেগম কে মারধর করে গলায় কাপড় পেঁছিয়ে হত্যা চেষ্টা করে। তার ছোট ছেলে রাকিব হোসেন এসে মাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় রাকিব হোসেন বাদী হয়ে ভাই রাজু ও ভাবী স্বপ্না কে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft