রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
বিরামপুরে নারীসহ ১৬ মাদক কারবারি আটক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ১৭২)
দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ১৬ মাদক কারবারিকে আটক এবং রেজিস্ট্রেশন বিহীন ১৬টি মোটরসাইকেল আটক করে মামলা দিয়েছেন।

থানা সুত্রে জানা যায়,  সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় মাদকের আগ্রাসন নিয়ন্ত্রণের জন্য ১ জুন থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ নারীসহ ১৬জন মাদক কারবারিকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজাসহ আটক করেন। তাঁদের নামে ১০টি মামলা দিয়ে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। 


শনিবার (৬ জুন) দিবাগত রাতে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন এবং বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক রাতেই ২ নারীসহ ৫ মাদক কারবারিকে মাদকসহ আটক করেন। মাদক কারবারিরা হলেন, নার্গিছ বানু, নূর বানু, রায়হান কবির, এআর আরাফাত ও রাসেল ইসলাম। একই সাথে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সড়ক-মহাসড়কে অভিযান চালিয়ে ১৬টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করে মামলা দেওয়া হয়েছে।


বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তবর্তী বিরামপুর উপজেলা থেকে মাদক নির্মূল ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।  



আজকালের খবর / রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft