মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ১৪৪)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। তবে দীর্ঘ ছুটির সমন্বয় করতে আগের একটি সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সকল সরকারি অফিস খোলা থাকবে। সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ এই ছুটির প্রাক্কালে তা বাতিল করা হয়েছে। অর্থাৎ ২৩ মে থেকে অফিস শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে এবং এর পরদিন ২৫ মে থেকে শুরু হবে সাত দিনের ঈদের ছুটি।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft