বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৭০৬)
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মিনাপুর বিওপিসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের জলপাইগুড়ি জেলার বিপরীতে চেনগাঁও বিওপি ক্যাম্পের কাছে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় মিনাপুর বিওপি এলাকায় দায়িত্বে থাকা বিজিবির সদস্য মনিরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।

তবে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, ঘটনাস্থল তাদের আওতাধীন নয়। এটি দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন এলাকা।

এদিকে দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয় গোয়েন্দা সংস্থার একাধিক দায়িত্বশীল সূত্র বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft