রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৬৮৬)
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দুয়ার দামিনা মোড়ে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্ব একটি টিম সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে নেত্রকোনা- আঠারবাড়ী সড়কের কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা-সান্দিকোনাগামী গ্রামীণ সড়কের দামিনা মোড়ে চেকপোস্ট বসিয়ে সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। 

আটক মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলার নন্দরামপুর ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর গ্রামের একদিল মিয়ার পুত্র মোঃ জিল্লুর রহমান (৪৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft