বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
দুমকিতে তেল সংকট, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২২২)
পটুয়াখালীর দুমকি উপজেলায় জ্বালানি তেল সংকটকে কেন্দ্র করে অতিরিক্ত দামে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগ উঠেছে। লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পাওয়ার অভিযোগ করছেন মোটরসাইকেল চালকরা। তাদের দাবি, নির্ধারিত দামে তেল না দিয়ে বেশি টাকা দিলে সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সরেজমিনে উপজেলার থানাব্রিজ এলাকায় মেসার্স আলিফ ট্রেডার্সের তেলের দোকানে দীর্ঘ লাইন দেখা যায়। সেখানে উপস্থিত একাধিক বাইকার জানান, কয়েক ঘণ্টা অপেক্ষার পরও তারা প্রয়োজনীয় তেল পাচ্ছেন না। ৭-৮ লিটার চাহিদার বিপরীতে মাত্র ১-২ লিটার দেওয়া হচ্ছে, তাও অতিরিক্ত দামে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আলিফ ট্রেডার্সের মালিক মো. মামুন হোসেন। তিনি জানান, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগে সপ্তাহে প্রায় ১৮০ ব্যারেল তেল পাওয়া গেলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ২০ ব্যারেলে। এ কারণে সীমিত পরিমাণে তেল বিতরণ করতে হচ্ছে বলে তিনি দাবি করেন।

এদিকে স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে চলমান এই সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft