সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে রেলক্রসিং কর্মী হেলাল গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৮১)
কুমিল্লার মর্মান্তিক বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হয়েছে রেলক্রসিং কর্মী মো. হেলাল। বহুল আলোচিত এই দুর্ঘটনার পর তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৪ মার্চ) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।

এর আগে, ২১ মার্চ গভীর রাতে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ‘মামুন পরিবহন’-এর যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়—যা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তোলে।
প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় চরম ভোগান্তি। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার অভিযান শুরু করা হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যদের সমন্বিত চেষ্টায় দীর্ঘ সময় পর সকাল ৮টার দিকে বাসটি সরানো সম্ভব হয়।

এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন চলাচল।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft