বুধবার ২৬ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১১ ব্যক্তিকে জরিমানা
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ৩৬২)
জনসাধারণের চলাচলের রাস্তায় দখল উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত ০৯ মার্চ (সোমবার) দুপুরে অভিযান চালিয়ে ১১ ব্যবসায়ীর কাছ থেকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিরুপম মজুমদার ও জান্নাতুল ছিদ্দিকা রহমান পৃথক পৃথক ভাবে এই অভিযান পরিচালনা করে। 

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, শহরে অভিযান চলাকালে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা  বসিয়ে ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করার ঘটনায় স্থানীয় সরকার (পৌরসভা)আইন, ২০০৯  এর ১০৯ ধারায়  ১১ ব্যক্তিকে ১১ মামলায় ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করে সর্তক করে দেওয়া হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft