বুধবার ২৬ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:০৯ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ৫:৫০ পিএম  (ভিজিট : ৪৪৮)
লক্ষ্মীপুর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৩ টি হোটেলে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। বুধবার (৪মার্চ) এই অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সাইদুজ্জামান খান, সোহানা খন্দকার, মো: আবিদ আহসান খান পৃথক পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
 
জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী সাংবাদিকদের জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপ্রস্তুত, রাস্তার ফুটপাথ দখল করে উন্মুক্ত অবস্থায় ইফতার সামগ্রী বিক্রয়, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, ক্রয় বিক্রয়ের রশিদ প্রদর্শন করতে না পারাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রমিক হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ১,১০,০০০ টাকা, রাজমহল হোটেলকে ৬০,০০০ টাকা, শাহীন হোটেলকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে বিএসটিআই, নোয়াখালী এর ফিল্ড অফিসার মোহাম্মদ হাসিব, নিরাপদ খাদ্য পরিদর্শক,তাজুল ইসলামসহ র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft